ব্যক্তির অনুমতি ছাড়া ডেটা সংগ্রহ করতে পারবে না ফেসবুক গুগল
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন কার্যকর হলে ফেসবুক, গুগলের মতো বহুজাতিক কোম্পানিগুলো ব্যক্তির অনুমতি ছাড়া ডেটা নিতে পারবে না বলে জানিয়েছেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। সোমবার (২৭ নভেম্বর) ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৩ পাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
০৬:৫৮ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার